ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে মহানগর বিএনপি : এড. টিপু

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।

‎‎তিনি বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ৫ আগস্টের পর তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন, নারায়ণগঞ্জে যেন সনাতন ধর্মাবলম্বীদের ওপর কোনো নির্যাতন না হয় এবং ব্যবসায়ীরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হন। 

সেই নির্দেশনার ধারাবাহিকতায় এবারও দুর্গাপূজায় তাঁদের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। আমরা অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। প্রতিমা বিসর্জন পর্যন্ত আপনাদের পাশে আছি।”

‎‎রবিবার (১৮ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

‎‎এড. টিপু আরও বলেন, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ঐতিহ্যবাহী স্থান। এখানে মুসলমানদের কবরস্থান, হিন্দুদের শ্মশান ও খ্রিস্টানদের গোরস্থান রয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বৌদ্ধ সম্প্রদায়ের জন্যও একটি সমাধিস্থল নির্মাণের উদ্যোগের কথা জানানো হয়েছে।

‎‎তিনি বলেন, “আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধ—সবাই মিলে একসঙ্গে বসবাস করতে চাই। পরস্পরের হাতে হাত রেখে প্রত্যেকের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে চাই। ধর্ম যার যার, সম্প্রীতি সবার এই চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই।”

‎‎তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবের এই আনন্দঘন সময়ে সবাইকে অন্যায়, অত্যাচার ও অপকর্ম থেকে বিরত থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সম্মিলিতভাবে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে মানুষের মুখে হাসি ফুটবে এবং সব ধর্মের মানুষ নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

‎‎এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহসভাপতি তিলোত্তমা দাস, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে মহানগর বিএনপি : এড. টিপু

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত