ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সপ্তমী পুজাতে আড়াইহাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রবিবার মহাসপ্তমীর দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজার  উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

রবিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে  রাত পর্যন্ত ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আড়াইহাজার উপজেলার ৩২টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তারা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নেতৃবৃন্দ শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, পূজা কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান।

আড়াইহাজারের ঐক্য পরিষদের সভাপতি, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক হারাধন চন্দ্র দে, সাধারণ সম্পাদক দুলাল রায়, সাংগঠনিক সম্পাদক সুকান্ত ভৌমিক অটলের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক,নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য বিপ্লব বাড়ৈ, ভবন বর্মন, সুজিত ভৌমিক, রঞ্জিত দাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, আড়াইহাজার পৌর কমিটির সভাপতি নিত্যানন্দ সেন, কোষাধ্যক্ষ শীতল ভৌমিক, লক্ষ্মণ ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন কর্মকার,  বন্দর ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষ, হৃতম দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সপ্তমী পুজাতে আড়াইহাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত