ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

মানিকগঞ্জে জব্দ কুমিল্লার পাচার হওয়া সার--আটক ২

কুমিল্লা থেকে পবনায় সরকারী ডিএপি সার পাচারের সময় সার ভর্তি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে সার ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন, ট্রাক চালক রুবেল হোসেন এবং হেলপার মনির হোসেন। তবে আটককৃত ট্রাক চালক ও হেলপারের পরিচয় জানা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ থানা পুলিশ জানান, রোববার দিবাগত মধ্যরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ২৮০ বস্তা সরকারী ডিএপি সার ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৯৩৭) পাবনায় যাচ্ছিল। এরপর সার ভর্তি ট্রাকটি মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার পৌছালে টহল পুলিশের সন্দেহে হলে সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে ট্রাকের গতিরোধ করা হয়। পরবর্তীতে টহল পুলিশকে ট্রাকের বৈধ কাগজপত্র দেখাতে না পেরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সার পাচারের কথা স্বীকার করে চালক ও হেলপার।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, সার ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মানিকগঞ্জে জব্দ কুমিল্লার পাচার হওয়া সার--আটক ২

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা থেকে পবনায় সরকারী ডিএপি সার পাচারের সময় সার ভর্তি ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

রোববার দিবাগত মধ্যরাতে মানিকগঞ্জ হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে থেকে সার ভর্তি ট্রাকসহ দুজনকে আটক করা হয়।

আটকৃত ব্যক্তিরা হলেন, ট্রাক চালক রুবেল হোসেন এবং হেলপার মনির হোসেন। তবে আটককৃত ট্রাক চালক ও হেলপারের পরিচয় জানা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ থানা পুলিশ জানান, রোববার দিবাগত মধ্যরাতে কুমিল্লার দাউদকান্দি থেকে ২৮০ বস্তা সরকারী ডিএপি সার ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-৯৯৩৭) পাবনায় যাচ্ছিল। এরপর সার ভর্তি ট্রাকটি মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি এলাকার পৌছালে টহল পুলিশের সন্দেহে হলে সড়ক ও জনপথ বিভাগের বেরিয়ার গেটের সামনে ট্রাকের গতিরোধ করা হয়। পরবর্তীতে টহল পুলিশকে ট্রাকের বৈধ কাগজপত্র দেখাতে না পেরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সার পাচারের কথা স্বীকার করে চালক ও হেলপার।

এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনির হোসেন জানান, সার ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এবিষয়ে মানিকগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত