ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নে খেলাফত মজলিসে ৮ জনের যোগদান ​

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একযোগে আটজন নেতাকর্মী খেলাফত মজলিসে যোগদান করেছেন।

​গত ১৯ অক্টোবর (সোমবার) রাত আটটায় জামতলাস্থ জেলা মজলিস কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমের আমন্ত্রণে তাঁরা খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

​যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

​এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক এবং ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের এই অংশগ্রহণের মাধ্যমে এনায়েতনগর ইউনিয়ন ও ফতুল্লা থানা এলাকায় খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

ফতুল্লা এনায়েতনগর ইউনিয়নে খেলাফত মজলিসে ৮ জনের যোগদান ​

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে একযোগে আটজন নেতাকর্মী খেলাফত মজলিসে যোগদান করেছেন।

​গত ১৯ অক্টোবর (সোমবার) রাত আটটায় জামতলাস্থ জেলা মজলিস কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁরা সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন। ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমের আমন্ত্রণে তাঁরা খেলাফত মজলিসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

​যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

​এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক এবং ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

​নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁদের এই অংশগ্রহণের মাধ্যমে এনায়েতনগর ইউনিয়ন ও ফতুল্লা থানা এলাকায় খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত