ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার বকেয়া টাকা চাওয়ায় কোম্পানির ম্যানেজারকে হত্যার হুমকির অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার বকেয়া টাকা পরিশোধ না করে অন্য প্রতিষ্ঠানের সংযোগ নিয়ে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মাসুদ নামে এক ইন্টারনেট ব্যবসায়ীর বিরুদ্ধে। পাওনা টাকা চাইতে গেলে Stargate Communication Ltd.-এর উত্তর নরসিংপুর ব্রাঞ্চের পপ ম্যানেজার সাকিব হাসানকে হত্যার হুমকি ও মারমুখী আচরণ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ইন্টারনেট ব্যবসায়ী আল আমিনের প্ররোচনার অভিযোগও করেছেন সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা।

মঙ্গলবার (২০ অক্টোবর) ফতুল্লার মুসলিমনগর নয়াবাজার এলাকার বাসিন্দা ও Stargate Communication Ltd.-এর উত্তর নরসিংপুর ব্রাঞ্চের পপ ম্যানেজার সাকিব হাসান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর নরসিংপুর এলাকায় ইন্টারনেট ব্যবসা পরিচালনার জন্য মাসুদ Stargate Communication Ltd. থেকে সংযোগ নিয়ে ব্যবসা করে আসছিলেন। একপর্যায়ে বিভিন্ন অজুহাতে কোম্পানিটির কাছে তাঁর ৭৮ হাজার টাকা বকেয়া জমে। চলতি মাসের বিলসহ বকেয়ার পরিমাণ এক লাখ টাকার বেশি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, বকেয়া টাকা পরিশোধ না করে ভোলাইল এলাকার ইন্টারনেট ব্যবসায়ী আল আমিনের পরামর্শে তাঁর কাছ থেকে সংযোগ নিয়ে মাসুদ নতুনভাবে ব্যবসা শুরু করেন। বিষয়টি নিয়ে কোম্পানির পক্ষ থেকে মাসুদ ও আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বকেয়া পরিশোধের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বলে অভিযোগ করা হয়েছে।

বরং পাওনা টাকা চাইতে গেলে কোম্পানির পপ ম্যানেজার সাকিব হাসানের সঙ্গে তাঁরা হুমকিমূলক আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে সাকিব হাসানকে মারধর করতে উদ্যত হওয়া এবং তাঁকে সেখান থেকে চলে যেতে বাধ্য করার অভিযোগও রয়েছে। পাশাপাশি ব্যবসায়িক বিষয়ে বাড়াবাড়ি করলে কোম্পানির বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ীদের মধ্যে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজিজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগে অভিযুক্ত মাসুদ ও আল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসার বকেয়া টাকা চাওয়ায় কোম্পানির ম্যানেজারকে হত্যার হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত