ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদল নেতা হারুন-অর রশিদের বিরুদ্ধে অপপ্রচার -তীব্র প্রতিবাদ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হারুন-অর রশিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

দৈনিক সত্য প্রকাশ নামের একটি ভুয়া ফেক আইডি থেকে ও  বিভিন্ন অনলাইনে

তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানাগেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এই শ্রমিক দল নেতা।

এক প্রতিবাদ বার্তায় হারুন-অর রশিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। বর্তমানে নাসিক ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। কিন্তু একটি মহল আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টায় মেতে উঠেছে। তারা বিভিন্ন সময় ‘দৈনিক সত্য প্রকাশ’ নামের একটি ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে মনগড়া ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এই ধরনের হীন অপপ্রচার চালিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা যাবে না। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কুচক্রী মহলের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে যেকোনো খবর প্রকাশের আগে নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি সবিনয় অনুরোধ জানান তিনি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে শ্রমিকদল নেতা হারুন-অর রশিদের বিরুদ্ধে অপপ্রচার -তীব্র প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হারুন-অর রশিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।

দৈনিক সত্য প্রকাশ নামের একটি ভুয়া ফেক আইডি থেকে ও  বিভিন্ন অনলাইনে

তার বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে জানাগেছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী এই শ্রমিক দল নেতা।

এক প্রতিবাদ বার্তায় হারুন-অর রশিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন বিশ্বস্ত কর্মী হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছি। বর্তমানে নাসিক ৫ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছি। কিন্তু একটি মহল আমার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপচেষ্টায় মেতে উঠেছে। তারা বিভিন্ন সময় ‘দৈনিক সত্য প্রকাশ’ নামের একটি ফেক আইডি ব্যবহার করে আমার বিরুদ্ধে মনগড়া ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, এই ধরনের হীন অপপ্রচার চালিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা যাবে না। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কুচক্রী মহলের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে যেকোনো খবর প্রকাশের আগে নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি সবিনয় অনুরোধ জানান তিনি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত