ঢাকা   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ

নারায়ণগঞ্জ জেলাব্যাপী  বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি, এবং সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির মোঃ  মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ  হাফিজুর রহমান এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। 

বিবৃতিতে  তারা বলেন, আজ ২২ বৃহস্পতিবার  নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সরকারি দলের অঙ্গসংগঠন যুবদলের দুই গ্রুপের বিবাদমান সংঘর্ষে একজন নিহত হয়েছে।  দুই দিন পূর্বে  রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে  কেন্দ্র করে সরকারী  দলের দুই পক্ষের  সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ  ব্যতীত জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ঘটনা অহরহ ঘটছে।  আমরা এ সকল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ  করছি।  

বিবৃতিতে তারা আরো বলেন,  অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী  ঘটনায় যারা জড়িত তারা আইনের ফাক ফোকর গলিয়ে বার বার একই অপরাধে সম্পৃক্ত হচ্ছে  ।  জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল,  জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা অতীতের ফ্যাসিবাদী পথ  পরিহার করে গণতান্ত্রিক নিয়ম তান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারি দলের সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে ভীতি,  আতংক, হতাশা বৃদ্ধি পাচ্ছে। 

বিবৃতিতে তারা  অনতিবিলম্বে এ সকল বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা  বাহিনীর প্রতি আহ্বান জানান। 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ জেলাব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খুনোখুনির ঘটনায় জেলা জামাতের উদ্যোগ প্রকাশ

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলাব্যাপী  বিভিন্ন স্থানে খুন, চাঁদাবাজি, এবং সন্ত্রাসী ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির মোঃ  মাসুদুর রহমান গিয়াস ও সেক্রেটারি মুহাম্মদ  হাফিজুর রহমান এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন। 

বিবৃতিতে  তারা বলেন, আজ ২২ বৃহস্পতিবার  নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে সরকারি দলের অঙ্গসংগঠন যুবদলের দুই গ্রুপের বিবাদমান সংঘর্ষে একজন নিহত হয়েছে।  দুই দিন পূর্বে  রূপগঞ্জে মাহফিলের পোস্টারে নাম দেওয়াকে  কেন্দ্র করে সরকারী  দলের দুই পক্ষের  সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ  ব্যতীত জেলার বিভিন্ন স্থানে দখল, চাঁদাবাজি এবং সন্ত্রাসী ঘটনা অহরহ ঘটছে।  আমরা এ সকল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ  করছি।  

বিবৃতিতে তারা আরো বলেন,  অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী  ঘটনায় যারা জড়িত তারা আইনের ফাক ফোকর গলিয়ে বার বার একই অপরাধে সম্পৃক্ত হচ্ছে  ।  জুলাই বিপ্লবের পরে জনগণের প্রত্যাশা ছিল,  জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারা অতীতের ফ্যাসিবাদী পথ  পরিহার করে গণতান্ত্রিক নিয়ম তান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সরকারি দলের সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে ভীতি,  আতংক, হতাশা বৃদ্ধি পাচ্ছে। 

বিবৃতিতে তারা  অনতিবিলম্বে এ সকল বিষয়ে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকার, প্রশাসন ও আইন শৃঙ্খলা  বাহিনীর প্রতি আহ্বান জানান। 

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত