ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

কুরআন হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, কুরআন হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে সীরাতে রাসূলের আলোয় নিজেদের গড়ে তুলতে হবে।  

তিনি আজ ২৩ অক্টোবর জুমাবার  সকালে নারায়ণগঞ্জের একটি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে  ইসলামী নারায়ণগঞ্জ জেলা আয়োজিত  দিনব্যাপী  সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

ভারপ্রাপ্ত জেলা আমির প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় শিক্ষা শিবিরে আরো আলোচনা পেশ করেন কেন্দ্রীয় কর্ম  পরিষদ  সদস্য  ও নারায়ণগঞ্জ মহানগরী আমির মাওলানা আব্দুল জব্বার,  সাবেক জেলা আমীর  মোহাম্মদ মমিনুল হক  সরকার, জেলার সহকারী  সেক্রেটারী আবু সাঈদ মুন্না,  মাওলানা আশরাফুল ইসলাম প্রমূখ।  

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ শাহজাহান বলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়, কুরআন-সুন্নাহর আলোকে গঠিত ও পরিচালিত একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন।  এ আন্দোলনের সদস্যদেরকে সাহাবায়ে কেরামের পদঙ্ক অনুসরণ  করে নিজেদেরকে সর্বোচ্চ নৈতিক ও আদর্শিক মানে উন্নীত করতে হবে। 

তিনি বলেন,  শয়তান মানুষের প্রকাশ্য দুশমন।  শয়তান  নিয়মিত মানুষকে  বিভ্রান্ত করার প্রচেষ্টা চালায়।  তাই সকল প্রকার বিভ্রান্তি ও বিচ্যুতি থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য কুরআন হাদিস ইসলামী সাহিত্য অধ্যয়নে মনোনিবেশ করতে হবে। 

 অধয়ন ও অনুশীলনের  মাধ্যমে নিজেদের জ্ঞানকে পরিশিলীত করতে হবে,  জ্ঞানের আলোয় নিজেদেরকে আলোকিত করতে পারলে বাতিলের চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল জব্বার বলেন,  বিশ্ব ব্যবস্থাপনায় এখন অনেক পরিবর্তন এসেছে।  আধুনিক প্রযুক্তির ব্যবহার পৃথিবীকে মানুষের হাতের  মুঠোয় এনে দিয়েছে প্রযুক্তিগত অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে এসে হাজির হয়েছে।  এ  সব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদেরকে দক্ষ জনশক্তি  হিসেবে গড়ে তুলতে হবে। 

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল  মাসুদুর রহমান গিয়াস  বলেন,  প্রতিটি পাড়ায় মহল্লায় জামায়াতে ইসলামীর সংগঠন গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত সুখে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদেরকে এগিয়ে আসতে হবে। 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

কুরআন হাদীস অধ্যয়ন ও অনুশীলনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত