ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

মোফাজ্জল আনোয়ারের বহিস্কার আদেশ প্রত্যাহার, স্থপদে বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাকে আগের পদে বহাল করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে মোফাজ্জল হোসেন আনোয়ারকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মোফাজ্জল হোসেন আনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মোফাজ্জল আনোয়ারের বহিস্কার আদেশ প্রত্যাহার, স্থপদে বহাল

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। একই সঙ্গে তাকে আগের পদে বহাল করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে মোফাজ্জল হোসেন আনোয়ারকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল মোফাজ্জল হোসেন আনোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত