বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় পুলিশ বিজয়নগর থানার ডাকাতি মামলার দীর্ঘদিনের পলাতক থাকা আসামি বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আন্তঃ জেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদকে তার বাড়ির পাশের ধান ক্ষেতের মধ্যে হতে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মুর্শিদ প্রকাশ মোরশেদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতিসহ ০৩টি মামলা রয়েছে।