ঢাকা   মঙ্গলবার, ০৫ মে ২০২৬
বাংলার শিরোনাম

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন সোহাগ (২৫) নামে এক ছাত্রদলের নেতাকে গুলির পর কুপিয়ে হত্যার করার অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাড়া গোপালপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার সদস্য সচিব।পুলিশ ও স্থানীয়রা জানান, স্কুলের সামনে সোহাগকে একা পেয়ে একদল সশস্ত্র লোক ঘিরে ধরে এবং কোন কিছু বুঝে ওঠার আগেই খুব কাছে থেকে তাকে গুলি করে। পরে তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তারা লাশ ফেলে রেখে ঘটনাস্থল ত্যাগ করে।

পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা