নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডের নগর খানপুর, মোকরোবা রোড এবং খানপুর ব্রাঞ্চ রোড এলাকায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নিয়মিত পানি সরবরাহ না থাকায় এবং বিদ্যমান ডিপ টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। সাপ্লাইয়ের পানি না পেয়ে এবং সংস্কারের অভাবে জনজীবন এখন দুর্বিষহ।
এলাকাবাসীর অভিযোগ, ডিসির বাংলোর পাশে অবস্থিত ওয়াসার ডিপ টিউবওয়েলটি দীর্ঘ সময় ধরে অকেজো হয়ে আছে। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি এর সার্কিট ব্রেকারটি নষ্ট হয়ে যাওয়ায় পানি উত্তোলন সম্পূর্ণ বন্ধ। স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার ওয়াসার দায়িত্বরত প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সুরাহা মেলেনি।
সরেজমিনে দেখা গেছে, দৈনন্দিন রান্নাবান্না, গোসল ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি কাজেও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকাবাসী বলেন:"আমরা ওয়াসার বিল ঠিকই দিচ্ছি, কিন্তু পানি পাচ্ছি না। ইঞ্জিনিয়ার সাহেবের কাছে বারবার গিয়েও শুধু আশ্বাসই পেয়েছি, কাজ হয়নি। পানির অভাবে আমাদের নাভিশ্বাস উঠছে।"
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তারা অবিলম্বে অকেজো সার্কিট ব্রেকার মেরামত করে এবং নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করে এই মানবেতর পরিস্থিতি থেকে মুক্তির দাবি জানিয়েছেন।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন