সিদ্ধিরগঞ্জে মাদকবিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকাসহ ১১ জনকে গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি অভিযানে মাদক বিক্রির ১৮ লাখ ৬৫ হাজার টাকা এবং মাদকদ্রব্যসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্লবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত অভিযানগুলো পরিচালনা করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, পুলিশের একাধিক আভিযানিক দল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
প্রথম অভিযানে ১৫০ গ্রাম হেরোইন, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৮ লাখ ৬৫ হাজার টাকা সহ এক মাদক কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তি কক্সবাজার জেলার বাসিন্দা।
অন্যদিকে, পৃথক আরেক অভিযানে ১৫০ পুরিয়া হেরোইন ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাদক কারবারি এবং চুরি মামলার সঙ্গে জড়িত আরও ২ জনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন