ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ৭টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে সর্বমোট ১৫৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল ৫ অক্টোবর (সোমবার) দিনভর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, ওয়ারেন্টমূলে ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন।

থানাভিত্তিক গ্রেফতারের বিবরণ:

নারায়ণগঞ্জ সদর থানায় ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদক সেবনকারী ৮ জন, নিয়মিত মামলার আসামি ২ জন, ওয়ারেন্টমূলে ২ জনসহ মোট ১৩ জন।

ফতুল্লা মডেল থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ২১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ২৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টমূলে ৫ জন, নিয়মিত মামলার আসামি ২ জন ও অন্যান্য ৩ জনসহ মোট ৪২ জন।

সিদ্ধিরগঞ্জ থানায় মাদকসেবী ১৮ জন, ছিনতাইকারী ২ জন, ওয়ারেন্টমূলে ৩ জনসহ মোট ২৩ জন।

বন্দর থানায় মাদক সেবনকারী ২২ জন এবং ওয়ারেন্টমূলে ৪ জনসহ মোট ২৬ জন।

সোনারগাঁও থানাশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৪ জন, ডাকাত ৬ জন, ওয়ারেন্টমূলে ৪ জন এবং নিয়মিত মামলার আসামি ২ জনসহ মোট ৩০ জন।

রূপগঞ্জ থানায়  নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ৮ জন এবং নিয়মিত মামলার আসামি ৫ জনসহ মোট ১৮ জন।

আড়াইহাজার থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন এবং ডাকাত ১ জনসহ মোট ২ জন।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক, ছিনতাই, ডাকাতি ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতার বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৫৪ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত