ঢাকা   বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

‎আইভী'র দুই আইনজীবীকে চারদিন জেল গেটে জিজ্ঞাসাবাদ, নাট্যকর্মী মুন্নার একদিনের রিমান্ড মঞ্জুর ‎

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর গ্রেফতারকৃত দুই আইনজীবীকে জেলগেটে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে চারদিন জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে থানায় একদিনের রিমান্ড মনজুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড ও জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। 

‎তাদের আইনজীবী ও সাবেক মেয়র আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন ও কোড ইন্সপেক্টর আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেন। 

‎

‎আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর সাথে ' জয় বাংলা ' স্লোগান দেয়ার অভিযোগে গত ১৪ অক্টোবর বুধবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। আগের দিন ১৩ অক্টোবর আইভি গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিক্সাচালক তুহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পুনঃ জামিনের আবেদন করেন। আদালত তার জামিন মন্জুর করে। পুনঃ জামিন পেয়ে ফেরার সময় গাড়িতে ওঠার আগ মুহুর্তে আদালত প্রাঙ্গনে আইভী ও তার সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। এসময় আইভী বলেন, 'জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবেনা।'

‎এডভোকেট আওলাদ হোসেন বলেন, এর প্রেক্ষিতে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার ভিডিও ফুটেজে গ্রেফতারকৃত আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে তার পাশে মামলার কাগজপত্রের ফাইল নিয়ে হাঁটতে দেখা গেছে। তিনি বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছিলাম। আমরা আদালতকে বলেছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে মামলার এজাহারে তাদের নাম নেই। 

‎

‎আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই রেহান উল ইসলাম বক্তব্য রাখেন। 

‎

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

‎আইভী'র দুই আইনজীবীকে চারদিন জেল গেটে জিজ্ঞাসাবাদ, নাট্যকর্মী মুন্নার একদিনের রিমান্ড মঞ্জুর ‎

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর গ্রেফতারকৃত দুই আইনজীবীকে জেলগেটে আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে চারদিন জিজ্ঞাসাবাদ এর জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। অন্যদিকে আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে থানায় একদিনের রিমান্ড মনজুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই রিমান্ড ও জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন। 

‎তাদের আইনজীবী ও সাবেক মেয়র আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন ও কোড ইন্সপেক্টর আব্দুস সামাদ এই তথ্য নিশ্চিত করেন। 

‎

‎আদালত প্রাঙ্গণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীর সাথে ' জয় বাংলা ' স্লোগান দেয়ার অভিযোগে গত ১৪ অক্টোবর বুধবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়। আগের দিন ১৩ অক্টোবর আইভি গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিক্সাচালক তুহিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পুনঃ জামিনের আবেদন করেন। আদালত তার জামিন মন্জুর করে। পুনঃ জামিন পেয়ে ফেরার সময় গাড়িতে ওঠার আগ মুহুর্তে আদালত প্রাঙ্গনে আইভী ও তার সমর্থকরা জয় বাংলা স্লোগান দেন। এসময় আইভী বলেন, 'জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবেনা।'

‎এডভোকেট আওলাদ হোসেন বলেন, এর প্রেক্ষিতে আইভীর দুই আইনজীবী ও একজন আইনজীবীর ছোট ভাইকে গ্রেফতার করে পুলিশ। তবে এই ঘটনার ভিডিও ফুটেজে গ্রেফতারকৃত আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়নি। আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলকে তার পাশে মামলার কাগজপত্রের ফাইল নিয়ে হাঁটতে দেখা গেছে। তিনি বলেন, আমরা আদালতে রিমান্ডের বিরোধিতা করে আবেদন করেছিলাম। আমরা আদালতকে বলেছি, যে মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে মামলার এজাহারে তাদের নাম নেই। 

‎

‎আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা থানার এসআই রেহান উল ইসলাম বক্তব্য রাখেন। 

‎

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত