ঢাকা   বুধবার, ০১ এপ্রিল ২০২৬
ঢাকা   বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে বিএনপি নেতা শহীদের অবৈধ গ্যাস সংযোগ জনমনে ক্ষোভ

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

বন্দরে বিএনপি নেতা শহীদের অবৈধ গ্যাস সংযোগ জনমনে ক্ষোভ

নারায়ণগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম যখন নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বন্দরের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক তখনই তার নিজ দলের নামধারী একটি অসাধু চক্রের কারণে সেই মহৎ উদ্যোগ প্রশ্নের মুখে পড়েছে। একদিকে নিজস্ব অর্থায়নে সংস্কারের মাধ্যমে বৈধ লাইনে গ্যাস ফেরানোর চেষ্টা চলছে, অন্যদিকে রাতের আঁধারে অবৈধ সংযোগ দিয়ে সরকারের রাজস্ব ও এমপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া হয়ে উঠেছে একটি স্বার্থান্বেষী মহল।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের ত্রিবেণী ব্রীজ থেকে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এবং কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দি হতে মোহনপুর পর্যন্ত এলাকার মানুষ দীর্ঘ ৭ বছর ধরে গ্যাসবিহীন মানবেতর জীবন যাপন করছিলেন। নির্বাচনের সময় এলাকাবাসীর প্রধান দাবি ছিল এই সংকটের সমাধান।

জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংসদ সদস্যের পুত্র ও পিএস আলহাজ্ব আবুল কাউছার আশা নিজস্ব অর্থায়নে গ্যাস লাইন সংস্কারের দায়িত্ব নেন। তার এই সময়োপযোগী পদক্ষেপে ইতিমধ্যে অনেক এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করলেও বিপত্তি বেঁধেছে কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম হাজীপুর এলাকায়।

অভিযোগ উঠেছে, সংসদ সদস্যের প্রতিশ্রুতি বাস্তবায়নকে নস্যাৎ করতে তার দলেরই কথিত সদস্য শহীদ প্রধান ওরফে ফাকাপ শহীদ হাজীপুর এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, এই চক্রটি মোটা অংকের টাকার চুক্তিতে বাণিজ্যিক প্রতিষ্ঠান হাজিপুর মশার কয়েল ফ্যাক্টরি ও বিভিন্ন বাসাবাড়িতে রাতের আঁধারে গ্যাস সংযোগ দেয় আরো জানা যায় হাজিপুর জাহাঙ্গীর মিয়ার বাড়ির মোটা অংকের টাকার বিনিময় অবৈধ গ্যাস সংযোগ গিয়েছে বিএনপি নেতা ফাকাপ শহীদ আগামীতে ওই ওয়ার্ডে মেম্বার হওয়ারও স্বপ্ন জিইয়ে রেখেছেন।

এলাকাবাসী জানান, এমপি সাহেব আমাদের কথা দিয়েছেন এবং কাজও করছেন। কিন্তু তার নাম ভাঙিয়ে কিছু লোক চোরাই গ্যাস সংযোগ দিচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ সরাসরি প্রতিবাদ করতে ভয় পাচ্ছে। এভাবে অবৈধ সংযোগ বাড়লে বৈধ গ্রাহকরা আবারও গ্যাস সংকটে পড়বেন।

এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আমরা নিয়মিত তদারকি করছি। অবৈধ সংযোগের খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে লাইন বিচ্ছিন্ন করব এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সরকারি সম্পদ চুরির কোনো সুযোগ নেই।

অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, "অ্যাডভোকেট আবুল কালাম সাহেব বন্দরের মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। যারা তার নাম ব্যবহার করে বা দলের পরিচয় দিয়ে অবৈধ কাজ করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।"

সচেতন নাগরিকদের মতে, এমপির এই মহৎ কাজ সফল করতে হলে এখনই প্রশাসন ও তিতাস কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন। হাজীপুরসহ সংশ্লিষ্ট এলাকায় দ্রুত তদন্ত পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

বন্দরে বিএনপি নেতা শহীদের অবৈধ গ্যাস সংযোগ জনমনে ক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান________ নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত