ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
ঢাকা   রোববার, ১২ এপ্রিল ২০২৬
বাংলার শিরোনাম

বিএনপি নেতা নুরুউদ্দিন হাজীর নাম ভাঙিয়ে ফের জমি দখল চেষ্টা

বাংলার শিরোনাম ডেস্ক
বাংলার শিরোনাম ডেস্ক
| ফটো কার্ড

বিএনপি নেতা নুরুউদ্দিন হাজীর নাম ভাঙিয়ে ফের জমি দখল চেষ্টা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুরে জমি দখলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

‎এর আগেও থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুর উদ্দিনের নাম ভাঙিয়ে নব্য বিএনপি নেতা রাজিবের নেতৃত্বে জমি দখলের চেষ্টা করা হয়।

‎সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

‎স্থানীয়দের ভাষ্য, একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় প্রদর্শনমূলক মহড়া চালায়, যা পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে।

‎ভুক্তভোগী ও এলাকাবাসীর অভিযোগ, এ ঘটনার নেতৃত্বে ছিলেন সাবেক জাতীয় পার্টির নেতা রাজিব। তিনি বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন আহমেদের নাম ভাঙিয়ে জমি দখলসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন বলেও দাবি করেন স্থানীয়রা।

‎এলাকাবাসীর আরও অভিযোগ, একজন সাবেক জাতীয় পার্টির নেতা হয়ে বিএনপির পরিচয় ব্যবহার করে এ ধরনের কর্মকাণ্ড চালানোয় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কয়েকজন সশস্ত্র ব্যক্তি এলাকায় জড়ো হয়ে অবস্থান নেয়। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া শুরু করলে সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে সাহস পায়নি। অনেকেই সম্ভাব্য সংঘর্ষের আশঙ্কায় নিরাপদ স্থানে সরে যান।

‎খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপ-পরিদর্শক (এসআই) জাকিরের নেতৃত্বে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে কাজ করেন। তবে ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা বিরাজ করে।

‎এ ঘটনায় পুরো এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটতে পারে।

‎অভিযুক্ত রাজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎এদিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১২ এপ্রিল ২০২৬

বিএনপি নেতা নুরুউদ্দিন হাজীর নাম ভাঙিয়ে ফের জমি দখল চেষ্টা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ আল মামুন
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত