সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের মসলন্দপুর গ্রামের নাসিত সিফাত নামে এক যুবক মিরপুর এলাকার মিম আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীর সাথে বিয়ের নামে প্রতারণার করছে বলে অভিযোগ উঠেছে।
গত ৩০ মার্চ মিম আক্তার ফারজানা নামে ওই স্কুল শিক্ষার্থী নাসিত সিফাত তার মা লাইলী আক্তার ও নাসিত সিফাতের দ্বিতীয় স্ত্রী আখি আক্তার এর নামে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, সিফাত ওই স্কুল শিক্ষার্থী মিম আক্তারকে ২০২৫ সালের ১৫ অক্টোবর নানা প্রলোভন দেখিয়ে কোর্ট ম্যারেজ এর মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর ঢাকার মিরপুরে দুজন একটি বাসায় ভাড়া থাকতেন।
প্রায় দুই মার যাবৎ সিফাত তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। যোগাযোগ না করায় মিম সিফাতের গ্রামের বাড়ি সোনারগাঁয়ের মসলন্দপুর এসে জানতে পারে সে পরকীয়া করে আখি আক্তার নামে এক মেয়েকে বিয়ে করেছে। এর প্রতিবাদ করলে সিফাত ও তার দ্বিতীয় স্ত্রী আঁখি আক্তার ও সিফাতের মা লাইলী বেগম মীমকে বেধড়ক পিঠিয়ে আহত করে।
মিম তিন মাসের অন্তঃসত্ত্বা বিধায় সে হামলায় মারাত্মক আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগকারী মিম আক্তার জানান, তার সাথে সিফাত সম্পূর্ণভাবে প্রতারণা করেছে এজন্য তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন কিন্তু থানা পুলিশ এখনও মামলা হিসেবে নথিভুক্ত করেনি।
সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন