ঢাকা   রোববার, ২৪ মে ২০২৬
বাংলার শিরোনাম

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি
বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসসহ কাপড়-চোপড়ও লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নেয়।

এরপর ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে। সেখান থেকে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে থাকা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৯ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে।

সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে ও বেড়াতে আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। তিনি বলেন, “গত বছরও এই বাসায় ডাকাতি হয়েছিল।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৪ মে ২০২৬

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত