ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সোনারগাঁয়ে সরকারি লিজের জমি বিক্রির মহোৎসব: অভিযুক্ত দুই প্রভাবশালী আত্মগোপনে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মাঝের চর এলাকার লালচর মৌজায় সরকারি লিজকৃত জমি অবৈধভাবে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালীর বিরুদ্ধে।

​অভিযুক্তরা হলেন—বানিয়াতলী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে আওয়ামী লীগ নেতা মো. শামীম এবং মৃত সৈয়দ সামছুদ্দিনের ছেলে সৈয়দ ফয়জুর রহমান। সরকারি সম্পদ নিজের দাবি করে অবৈধ কেনাবেচার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

​অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালচর মৌজার সিএস ও এসএ ১৬৫ এবং আরএস ৪২ নং দাগসহ বিভিন্ন দাগের সরকারি খাস ও লিজের জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করা হয়েছে। ​ওমর ফারুক (পিতা: হাসমত আলী): ১১ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ ১০ হাজার টাকা)।​মঞ্জু মিয়া (পিতা: আবুল হোসেন): ৭ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ টাকা)। ​সুরুজ মিয়া: এসএ ৬৩ নং দাগে ৫ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ৫০ হাজার টাকা)। ​শাহানা বেগম (স্বামী: নবীর হোসেন): ৫ শতাংশ জমি। ​রাবেয়া বেগম: ২২ শতাংশ জমি। ​জসিম উদ্দিন (পিতা: মৃত মাইনুদ্দিন): ৫৫ শতাংশ জমি। আলাউদ্দিন: ৪ নং দাগে ৬১ শতাংশ জমি।

​ভুক্তভোগীরা জানান, টাকার বিনিময়ে মাত্র দুইজনকে জমির তথাকথিত দখল বুঝিয়ে দেওয়া হলেও বাকি পাঁচজনকে জমি না দিয়েই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন।

​সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং খাস জমি উদ্ধারে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে সরকারি লিজের জমি বিক্রির মহোৎসব: অভিযুক্ত দুই প্রভাবশালী আত্মগোপনে

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের মাঝের চর এলাকার লালচর মৌজায় সরকারি লিজকৃত জমি অবৈধভাবে বিক্রি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় দুই প্রভাবশালীর বিরুদ্ধে।

​অভিযুক্তরা হলেন—বানিয়াতলী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে আওয়ামী লীগ নেতা মো. শামীম এবং মৃত সৈয়দ সামছুদ্দিনের ছেলে সৈয়দ ফয়জুর রহমান। সরকারি সম্পদ নিজের দাবি করে অবৈধ কেনাবেচার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

​অনুসন্ধানে ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালচর মৌজার সিএস ও এসএ ১৬৫ এবং আরএস ৪২ নং দাগসহ বিভিন্ন দাগের সরকারি খাস ও লিজের জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করা হয়েছে। ​ওমর ফারুক (পিতা: হাসমত আলী): ১১ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ ১০ হাজার টাকা)।​মঞ্জু মিয়া (পিতা: আবুল হোসেন): ৭ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ২ লাখ টাকা)। ​সুরুজ মিয়া: এসএ ৬৩ নং দাগে ৫ শতাংশ জমি (বিক্রয়মূল্য: ৫০ হাজার টাকা)। ​শাহানা বেগম (স্বামী: নবীর হোসেন): ৫ শতাংশ জমি। ​রাবেয়া বেগম: ২২ শতাংশ জমি। ​জসিম উদ্দিন (পিতা: মৃত মাইনুদ্দিন): ৫৫ শতাংশ জমি। আলাউদ্দিন: ৪ নং দাগে ৬১ শতাংশ জমি।

​ভুক্তভোগীরা জানান, টাকার বিনিময়ে মাত্র দুইজনকে জমির তথাকথিত দখল বুঝিয়ে দেওয়া হলেও বাকি পাঁচজনকে জমি না দিয়েই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে অভিযুক্তরা আত্মগোপনে চলে গেছেন।

​সরকারি সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং খাস জমি উদ্ধারে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও ভূমি কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত