ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে তুচ্ছ ঘটনায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতকের ঘর থেকে ৭টি অস্ত্র উদ্ধার

​নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কালাগাছিয়া ইউনিয়নে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে ডালিম (৩৫) নামে এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক পেট কাটা হাবিবের ঘর তল্লাশি করে ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

​স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, শুভকরদী জাহাঙ্গীর নগর এলাকায় রাত ১১টার দিকে দিনমজুর ডালিম আসলে শুভকরদী এলাকার বশির মিয়ার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী পেট কাটা হাবিবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। তর্কাতর্কির একপর্যায়ে হাবিব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ডালিমকে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করে।

​ডালিমের আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। নিহত ডালিম আলিসারদী এলাকার মৃত জসীমউদ্দীনের ছেলে।

​সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্ত হাবিবের ঘরে তল্লাশি চালিয়ে ৭টি ধারালো অস্ত্র উদ্ধার করে।

​এ বিষয়ে বন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত হাবিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

বন্দরে তুচ্ছ ঘটনায় দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতকের ঘর থেকে ৭টি অস্ত্র উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত