ঢাকা   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ প্রশংসিত

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ প্রশংসিত

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা উচ্চ বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর চার মাস অন্তর নিয়মিত আয়োজিত এ সমাবেশকে শিক্ষার মানোন্নয়নে একটি কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।

শতাব্দীপ্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি, শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার ফলাফল, আচরণগত পরিবর্তন, শৃঙ্খলা এবং সহশিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের নিয়মিত অভিভাবক সমাবেশের ফলে বিদ্যালয় ও পরিবারের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে উঠছে। এতে অভিভাবকরা সন্তানদের লেখাপড়ার অগ্রগতি সম্পর্কে সরাসরি অবগত হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলাবোধ, নৈতিক মূল্যবোধ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং ঝরে পড়ার প্রবণতা রোধেও এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে বলে মত সংশ্লিষ্টদের।

হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, “অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার অগ্রগতি, উপস্থিতি ও আচরণ সম্পর্কে সরাসরি জানতে পারছেন। ফলে তারা সন্তানদের পড়াশোনার প্রতি আরও সচেতন ও দায়িত্বশীল হচ্ছেন। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী করে তুলতে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঠ পরিকল্পনা প্রণয়ন, শিখনফল মূল্যায়ন, শিক্ষা উপকরণের কার্যকর ব্যবহার, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান পদ্ধতি অনুসরণ এবং নিয়মিত একাডেমিক তদারকিসহ শিক্ষার গুণগত মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।”

সমাবেশে অংশ নেওয়া অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। তারা বলেন, “শিক্ষক-শিক্ষিকারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাদের এ প্রচেষ্টার প্রতি আমরা কৃতজ্ঞ। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ বজায় থাকলে শিক্ষার্থীদের লেখাপড়ার মান আরও উন্নত হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সন্তানদের পড়াশোনার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সব ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখব।”

সমাবেশে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে শিক্ষক-অভিভাবক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, সহকারী শিক্ষক নুরুল হোছাইন ভুট্টো, অ্যাডহক কমিটির সদস্য মনির আহম্মদ এবং অভিভাবক মোক্তার হোছাইন বাপ্পী, আব্দুল আজিজ, মোহাম্মদ হোছাইন ও হারুন উর রশিদসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির অভিভাবকবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ প্রশংসিত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত