তোলারাম কলেজে হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে হামলার শিকার হয়ে আহত কলেজ সভাপতি তামিম ইকবাল ও তরিকুল ইসলাম জুহাজকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপি।
হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসাধীন নেতাদের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন। এসময় তিনি আহতদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মুনাজাত করেন।
পরিদর্শনকালে জামায়াতের আমীর শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেন। তিনি আহত নেতৃবৃন্দের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং দোষীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন