আবু্ল হোসেন রিপনের নেতৃত্বে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ১১নং ওয়ার্ড বিএনপির শ্রদ্ধাঞ্জলি
জুলাই গণঅভ্যুত্থান দিবসের (৫ আগস্ট) দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে ১১নং ওয়ার্ড বিএনপি।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন