ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ ‘অগ্রযাত্রা’র ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ৪৭০ জন রোগীকে চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সুনিশ্চিত করতে কোস্ট গার্ডের এমন জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

পটুয়াখালীতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৬ আগস্ট ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সদর উপজেলার ইটবাড়ীয়া দুর্গাপুরে উপকূলীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ ‘অগ্রযাত্রা’র ব্যবস্থাপনায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। এই কর্মসূচির মাধ্যমে এলাকার প্রায় ৪৭০ জন রোগীকে চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সুনিশ্চিত করতে কোস্ট গার্ডের এমন জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত