নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের সাবেক ছাত্রনেতাদের প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘প্রীতি সমাবেশ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সাবেক দায়িত্বশীলদের রাজপথের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে দ্বীনের কাজে একনিষ্ঠভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস। নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে প্রীতি সমাবেশে নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের গৌরবোজ্জ্বল অতীত ও ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাসুদুর রহমান গিয়াস বলেন, "ছাত্রজীবনের আদর্শ ও উদ্দীপনাকে বুকে ধারণ করে কর্মজীবনেও ইসলামী আন্দোলনে একনিষ্ঠ ও সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে।" একই সাথে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মোহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন ও মোহাম্মদ জাকির হোসোইনসহ স্থানীয় অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ইসলামী সমাজ গঠনে সাবেক ছাত্রনেতাদের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পেশাগত জীবনেও ইতিবাচক ভূমিকা রাখার দৃঢ় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন