শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের এসএমই ডে ওয়ার্কশপ অনুষ্ঠিত
শ্রীমঙ্গলের ট্রী ভ্যালি কনফারেন্স হলরুমে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড (এসএসপিএল)-এর উদ্যোগে বর্ণাঢ্য ‘এসএমই ডে ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কর্মশালা পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ লোকমান হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম। এছাড়া কর্মশালায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পরিচালক মাসুদ পারভেজ, সংস্থার পরিচালক ও সিলেট বিভাগীয় কোর্ডিনেটর কাজল কুমার সাহা।
দিনব্যাপী এই কর্মশালায় সিলেট বিভাগের এসএমই, সুপারভাইজার ও এসিস্ট্যান্ট ম্যানেজারগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন কান্তি ধর রুপক, মোঃ এমদাদুল হক বাদশা, মিছবাহ উদ্দীন, মোঃ মাসুদ পারভেজ (পরিচালক ও রাজশাহী বিভাগীয় কোর্ডিনেটর, এসএসপিএল)
কর্মশালায় সিলেট বিভাগে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করা, গ্রাহকসেবার মান বৃদ্ধি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত দক্ষতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন