ঢাকা   শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানার আপ নারায়ণগঞ্জের- নুসরাত হাসান নাবা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানার আপ নারায়ণগঞ্জের- নুসরাত হাসান নাবা

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ এর দাবা ইভেন্টে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা উপঅঞ্চলে মধ্যম বিভাগে রানার আপ হয়েছে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা।

ঢাকায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার গতকাল শুক্রবার প্রথম দিনের খেলায় নাবা প্রথম রাউন্ডে ফরিদপুর, কোয়ার্টার ফাইনালে মাদারীপুর এবং আজ শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীদের পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। পরে আজকের ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়েছে। মুনতাহা চ্যাম্পিয়ন হয়েছে। 

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠান ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

৫৩তম গ্রীষ্মকালীন দাবায় ঢাকার উপঅঞ্চলে রানার আপ নারায়ণগঞ্জের- নুসরাত হাসান নাবা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ এর দাবা ইভেন্টে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা উপঅঞ্চলে মধ্যম বিভাগে রানার আপ হয়েছে বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির নুসরাত হাসান নাবা।

ঢাকায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার গতকাল শুক্রবার প্রথম দিনের খেলায় নাবা প্রথম রাউন্ডে ফরিদপুর, কোয়ার্টার ফাইনালে মাদারীপুর এবং আজ শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীদের পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। পরে আজকের ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়েছে। মুনতাহা চ্যাম্পিয়ন হয়েছে। 

বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ডঃ মোঃ মোস্তাফিজুর রহমান। 

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠান ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির কৃতি দাবা শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত