ঢাকা   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

কাশিপুর মধ্য নরসিংপুর রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা-লুটপাট ও গুলি ডাকাতি

মোঃ আবু কাওছার মিঠু
মোঃ আবু কাওছার মিঠু
| ফটো কার্ড

কাশিপুর মধ্য নরসিংপুর রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা-লুটপাট ও গুলি ডাকাতি

বিশেষ প্রতিনিধিঃ

ফতুল্লায় কাশিপুর মধ্য নরসিংপুর এলাকায় রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা, ভাংচুর, গুলি এবং নগদ ১৯ লাখ টাকাসহ ৭ ভরি স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ  পাওয়া গেছে। 

গত শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে 

এ ঘটনা ঘটে। ​ভুক্তভোগী বৃষ্টি আক্তার ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগে জানান, স্থানীয় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে তার দেবর রুবেলের সাথে ১নং বিবাদী হোসেন (৪৫) ও তার দলবলের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন দুপুরে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবি দলের সভাপতি হোসেন ও তার সহযোগী ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে রুবেলকে খুঁজতে থাকে।

​তিনি আরও অভিযোগ করেন, রুবেল বাড়িতে না থাকায় হোসেন নিজ হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘরে প্রবেশ করে। সন্ত্রাসীরা থাই গ্লাস, আসবাবপত্র, মোটরসাইকেল ও ৬টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে আলমারি ভেঙে জমি বায়নার নগদ ১৯ লাখ টাকা, প্রায় ১৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৭ ভরি স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

​যাওয়ার সময় সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরার মনিটর ও ওয়াই-ফাই রাউটারও নিয়ে যায় এবং ঘটনাটি নিয়ে থানা বা আদালতের আশ্রয় নিলে পরিবারসহ প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কাশিপুর মধ্য নরসিংপুর রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা-লুটপাট ও গুলি ডাকাতি

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধিঃ

ফতুল্লায় কাশিপুর মধ্য নরসিংপুর এলাকায় রাজ্জাক মাদবরের বাড়িতে হামলা, ভাংচুর, গুলি এবং নগদ ১৯ লাখ টাকাসহ ৭ ভরি স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ  পাওয়া গেছে। 

গত শনিবার ১৯ সেপ্টেম্বর দুপুরে 

এ ঘটনা ঘটে। ​ভুক্তভোগী বৃষ্টি আক্তার ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগে জানান, স্থানীয় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে তার দেবর রুবেলের সাথে ১নং বিবাদী হোসেন (৪৫) ও তার দলবলের পূর্ব শত্রুতা ছিল। ঘটনার দিন দুপুরে নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবি দলের সভাপতি হোসেন ও তার সহযোগী ১৫-২০ জন সশস্ত্র সন্ত্রাসী পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে রুবেলকে খুঁজতে থাকে।

​তিনি আরও অভিযোগ করেন, রুবেল বাড়িতে না থাকায় হোসেন নিজ হাতে থাকা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে ঘরে প্রবেশ করে। সন্ত্রাসীরা থাই গ্লাস, আসবাবপত্র, মোটরসাইকেল ও ৬টি সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতিসাধন করে। পরবর্তীতে আলমারি ভেঙে জমি বায়নার নগদ ১৯ লাখ টাকা, প্রায় ১৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৭ ভরি স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।

​যাওয়ার সময় সন্ত্রাসীরা সিসিটিভি ক্যামেরার মনিটর ও ওয়াই-ফাই রাউটারও নিয়ে যায় এবং ঘটনাটি নিয়ে থানা বা আদালতের আশ্রয় নিলে পরিবারসহ প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত