ঢাকা   শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

হাজীপাড়ায় মাদ্রাসাছাত্রী দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীপাড়া এলাকায় মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নের ঘটনায় চিকিৎসাধীন আরও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় ১৩ বছর বয়সী লামিয়া। এ নিয়ে এ ঘটনায় তিন ছাত্রীর মৃত্যু হলো।

হাসপাতাল সূত্রে জানা গেছে, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্নে দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, নারায়ণগঞ্জের ওই ঘটনায় মোট পাঁচজন ছাত্রীকে তাদের ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।

এর আগে, ১১ বছর বয়সী আতিয়া শরীরের ৪৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পরে গুরুতর দগ্ধ ১৪ বছর বয়সী জিদনিকে আইসিইউতে ভর্তি করা হয়। তার শরীরের ৮২ শতাংশ বৈদ্যুতিক ফ্ল্যাশ বার্ন হয়েছিল। বুধবার সকাল ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

অন্যদিকে, এ ঘটনায় দগ্ধ অপর দুই ছাত্রী আছিয়া ও সুমাইয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তুলনামূলক কম দগ্ধ হওয়ায় তাদের আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ফতুল্লার হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন মহিলা মাদ্রাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে। সে সময় আবাসিক ছাত্রীরা ছাদে খেলাধুলা করছিল। তাদের কাছে পাতাযুক্ত আখ ছিল। খেলার একপর্যায়ে আখটি ছাদের পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে বিকট শব্দে স্পার্ক সৃষ্টি হয় এবং আগুন ধরে যায়। এতে পাঁচ ছাত্রী দগ্ধ হয়।

পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন ছাত্রীর মৃত্যু হলো। বাকি দুই ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হাজীপাড়ায় মাদ্রাসাছাত্রী দগ্ধের ঘটনায় আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত