ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে ট্রাক উল্টে ১ জন নিহত: গুরুতর আহত দোকানমালিক সেলিমের খোঁজ নেয়নি কেউ, বিচার ও সহায়তার দাবি

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক ফার্নিচারের দোকানের ওপর উল্টে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফার্নিচার দোকানমালিক সেলিম মিয়া (৫০) গুরুতর আহত হলেও ঘটনার পর থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত দোকানটির প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস হয়ে গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ৯টার দিকে মদনপুর-মদনগঞ্জ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বন্দর রেললাইন শাহজালাল মাদ্রাসার সামনে ‘খুলনা মেট্রো-১১-১২৯৪’ নম্বরের একটি সারবোঝাই ট্রাকের পাত্তি ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কসংলগ্ন একটি ফার্নিচারের দোকানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান এবং ফার্নিচার দোকানমালিক সেলিম মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে দুর্ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যান।

​আহত সেলিমের স্ত্রী লাকী আক্তার ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত কণ্ঠে জানান, "ঘটনার এত সময় পার হয়ে গেলেও কেউ আমাদের খোঁজ নিতে আসেনি, কারণ আমরা গরিব। যিনি মারা গেছেন সবাই তাকে নিয়েই ব্যস্ত ছিলেন। অথচ আমার স্বামী দোকানের ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন, আমরা নিজেরাই তাকে উদ্ধার করেছি। দোকানের ভেতরে গ্রাহকদের অর্ডারি ফার্নিচারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ভেঙে চুরে একবারে নষ্ট হয়ে গেছে।"

​তিনি আরও বলেন, "এখন আমরা কীভাবে এই মালামালের ক্ষতিপূরণ দেব আর কীভাবে জামাইয়ের চিকিৎসা করাব, তার কোনো পথ খুঁজে পাচ্ছি না।"

​দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পেতে এবং এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্যের সুযোগ্য সন্তান আবুল কাউসার আশার আশু হস্তক্ষেপ ও সাহায্য প্রার্থনা করেছেন অসহায় পরিবারটি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

বন্দরে ট্রাক উল্টে ১ জন নিহত: গুরুতর আহত দোকানমালিক সেলিমের খোঁজ নেয়নি কেউ, বিচার ও সহায়তার দাবি

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সারবোঝাই একটি ট্রাক ফার্নিচারের দোকানের ওপর উল্টে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ফার্নিচার দোকানমালিক সেলিম মিয়া (৫০) গুরুতর আহত হলেও ঘটনার পর থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত দোকানটির প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ধ্বংস হয়ে গেছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর (শনিবার) রাত আনুমানিক ৯টার দিকে মদনপুর-মদনগঞ্জ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বন্দর রেললাইন শাহজালাল মাদ্রাসার সামনে ‘খুলনা মেট্রো-১১-১২৯৪’ নম্বরের একটি সারবোঝাই ট্রাকের পাত্তি ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কসংলগ্ন একটি ফার্নিচারের দোকানের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই একজন মারা যান এবং ফার্নিচার দোকানমালিক সেলিম মিয়া গুরুতর আহত হন। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে দুর্ঘটনাস্থল থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যান।

​আহত সেলিমের স্ত্রী লাকী আক্তার ক্ষোভ ও ক্ষোভমিশ্রিত কণ্ঠে জানান, "ঘটনার এত সময় পার হয়ে গেলেও কেউ আমাদের খোঁজ নিতে আসেনি, কারণ আমরা গরিব। যিনি মারা গেছেন সবাই তাকে নিয়েই ব্যস্ত ছিলেন। অথচ আমার স্বামী দোকানের ভেতরে গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন, আমরা নিজেরাই তাকে উদ্ধার করেছি। দোকানের ভেতরে গ্রাহকদের অর্ডারি ফার্নিচারসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল ভেঙে চুরে একবারে নষ্ট হয়ে গেছে।"

​তিনি আরও বলেন, "এখন আমরা কীভাবে এই মালামালের ক্ষতিপূরণ দেব আর কীভাবে জামাইয়ের চিকিৎসা করাব, তার কোনো পথ খুঁজে পাচ্ছি না।"

​দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পেতে এবং এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্যের সুযোগ্য সন্তান আবুল কাউসার আশার আশু হস্তক্ষেপ ও সাহায্য প্রার্থনা করেছেন অসহায় পরিবারটি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত