ঢাকা   শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

তোলারাম কলেজের আহত দায়িত্বশীলদের দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার

নারায়ণগঞ্জ ​সরকারি তোলারাম কলেজের আহত দায়িত্বশীলদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার। ছাত্রদলের হামলায় আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিতে তিনি এ পরিদর্শন করেন।

​এ সময় জামায়াত নেতা আবদুল জব্বার বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

​পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার  মানোয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

তোলারাম কলেজের আহত দায়িত্বশীলদের দেখতে হাসপাতালে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ ​সরকারি তোলারাম কলেজের আহত দায়িত্বশীলদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার। ছাত্রদলের হামলায় আহতদের চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিতে তিনি এ পরিদর্শন করেন।

​এ সময় জামায়াত নেতা আবদুল জব্বার বলেন, "শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করার কোনো চেষ্টা মেনে নেওয়া হবে না। শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক। আমরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"

​পরিদর্শনকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার  মানোয়ার হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত