এনায়েত নগর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মোঃ নাসির উদ্দিন খোকন
এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হয়েছেন মোঃ নাসির উদ্দিন খোকন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এলাকায় নির্বাচনী পরিবেশ ক্রমেই জমে উঠছে। বিভিন্ন প্রার্থী তাদের নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় মোঃ নাসির উদ্দিন খোকন নিজেকে ৩ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও জনসংযোগমূলক কার্যক্রম পরিচালনা করছেন।
প্রচার-প্রচারণায় তিনি এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা লাঘব, উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদার করা এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার সমর্থকরা বলছেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং সুখে-দুঃখে সাধারণ মানুষের সহযোগী হিসেবে পরিচিত।
অন্যদিকে ভোটারদের একটি অংশ জানিয়েছেন, তারা প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ফলে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, এনায়েতনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা থাকায় নির্বাচনটি হবে বেশ প্রতিযোগিতামূলক। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটারদের আস্থা অর্জন করে কে নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আপনার মতামত লিখুন