ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাতুন্নবী সাঃ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাতুন্নবী সাঃ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বাদ মাগরিব সংগঠনের শহর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের নারায়ণগঞ্জ পূর্ব থানার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমিকের সঠিক মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা ইসলামের একটি মৌলিক নির্দেশ। বিশেষ করে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার যে নির্দেশনা ইসলামে রয়েছে, সেই নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে সমাজ ও মালিক পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

​আলোচনা পর্ব শেষে সিরাতুন্নবী (সাঃ) বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাতুন্নবী সাঃ কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বাদ মাগরিব সংগঠনের শহর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সংগঠনের নারায়ণগঞ্জ পূর্ব থানার সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার।

​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রমিকের সঠিক মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করা ইসলামের একটি মৌলিক নির্দেশ। বিশেষ করে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার যে নির্দেশনা ইসলামে রয়েছে, সেই নৈতিক ও ধর্মীয় দায়িত্ব পালনে সমাজ ও মালিক পক্ষকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

​আলোচনা পর্ব শেষে সিরাতুন্নবী (সাঃ) বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত