ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ৫৬ দিন কারাবাসের পর ৩১ আগষ্ট সোমবার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা ও গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা সোয়াইব রহমান।

​কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাসভবনে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় সমাজসেবক ও এলাকার সর্বস্তরের জনগণ। এ সময় সমাজসেবক মো. ফয়সাল, শফিউর রহমান অপু ও আল আমীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে সোয়াইবকে সংবর্ধনা জানান এবং তাঁর খোঁজখবর নেন।

​মুক্তির পর প্রতিক্রিয়ায় সোয়াইব রহমান বলেন, "জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ৫৬ দিন জেল খাটতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে।" এ সময় তিনি তাঁর দুঃসময়ে পাশে থাকা সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​শুভেচ্ছা জানাতে আসা সমাজসেবকরা সোয়াইব রহমানের ওপর দায়েরকৃত বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করা একজন বীর যোদ্ধাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়রা সোয়াইবের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা অবিলম্বে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান এবং তাঁর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ষড়যন্ত্রমূলক মামলায় ৫৬ দিন জেল খেটে জামিনে মুক্ত জুলাই যোদ্ধা সোয়াইব

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ৫৬ দিন কারাবাসের পর ৩১ আগষ্ট সোমবার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বন্দর থানার সালেহনগর এলাকার বাসিন্দা ও গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা সোয়াইব রহমান।

​কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বাসভবনে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে ছুটে যান স্থানীয় সমাজসেবক ও এলাকার সর্বস্তরের জনগণ। এ সময় সমাজসেবক মো. ফয়সাল, শফিউর রহমান অপু ও আল আমীনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুলের তোড়া দিয়ে সোয়াইবকে সংবর্ধনা জানান এবং তাঁর খোঁজখবর নেন।

​মুক্তির পর প্রতিক্রিয়ায় সোয়াইব রহমান বলেন, "জুলাই বিপ্লবে সাহসিকতার সঙ্গে অংশ নেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যে ও ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে ৫৬ দিন জেল খাটতে হয়েছে। তবে আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হয়েছে।" এ সময় তিনি তাঁর দুঃসময়ে পাশে থাকা সহযোদ্ধা ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​শুভেচ্ছা জানাতে আসা সমাজসেবকরা সোয়াইব রহমানের ওপর দায়েরকৃত বানোয়াট মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করা একজন বীর যোদ্ধাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ রাখা অত্যন্ত দুঃখজনক। স্থানীয়রা সোয়াইবের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা অবিলম্বে পুরোপুরি প্রত্যাহারের দাবি জানান এবং তাঁর সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত