ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

মাসব্যাপী পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান: নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ

কেন্দ্র ঘোষিত ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান-২০২৬’ এবং আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে ২৮ আগষ্ট শুক্রবার সকালে সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মমিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য তথা জেলা শ্রমিক কল্যাণের তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের অধীনস্থ ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

​সমাবেশে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এক বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মাসব্যাপী পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান: নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

কেন্দ্র ঘোষিত ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী ‘পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান-২০২৬’ এবং আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার লক্ষ্যে ২৮ আগষ্ট শুক্রবার সকালে সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা দক্ষিণ অঞ্চল পরিচালক নুরুল আমিন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মমিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য তথা জেলা শ্রমিক কল্যাণের তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের অধীনস্থ ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

​সমাবেশে ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তিকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এক বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত