ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

ঈদ-এ-মিলাদুন্নবী সাঃ উপলক্ষে না'গঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য জশনে জুলুস এর আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটি।

বুধবার (২৬ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামনে থেকে জশনে জুলুস শুরু করে ২নং রেল গেইট ও চাষাঢ়া হয়ে পুনরায় ও-ই একই স্থানে এসে ইসলামিক আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

ইমামে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী'র নেতৃত্বে জশনে জুলুসটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ও-ই সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।

এ সময় নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন- নারায়ণগঞ্জ শহরের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুন্দরভাবে বজায় রেখে ৪০ থেকে ৫০ বছর ধরে এ আয়োজন চলে আসছে। সে-ই ধারাবাহিকতা আজও মুর্শিদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী'র নেতৃত্বে ধরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন- মুসলমানদের মধ্যে একতা রয়েছে এবং রাসুল (সাঃ) এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শের ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। অনেক আলেম, কাওমী ও মাদরাসার ছাত্ররাও এ আয়োজনে অংশ নিয়েছেন। কওমী, সুন্নি বা আলিয়া পরিচয় যাই হোক, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক সাখাওয়াত হোসেন খান অনুষ্ঠানে বক্তব্যে বলেন- আমাদের ইসলামকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, নবীর আদর্শকে ভিন্ন পথে পরিচালিত করার জন্য, পৃথিবীব্যাপী ইহুদিবাদী একটি সংগঠন দাঁড়িয়েছে। তারা আমাদের মধ্যেই কিছু ব্যক্তিকে বেছে নিয়েছে। তারা অর্থের বিনিময়ে তাদের দিয়ে আমাদের ঈমানহারা করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব বলেন- নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর বিষয়ে কেউ কটাক্ষ করলে, তার মোকাবিলা করা মুসলমানদের ঈমানী দায়িত্ব। তবে নবীর আদর্শের বাইরে কোন নির্দেশনা বা ফতোয়া মানা হবে না।

মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার পর থেকে নারায়ণগঞ্জে প্রতি বছর এ আয়োজন হয়ে আসছে।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

ঈদ-এ-মিলাদুন্নবী সাঃ উপলক্ষে না'গঞ্জে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত