বন্দরে মিথ্যা মামলায় সাংবাদিককে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
নারায়ণগঞ্জের বন্দর থানার অর্থলোভী ওসি জামাল উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক, ভুক্তভোগীর পরিবার ও সচেতন জনগণ। গতকাল বুধবার দুপুরে বন্দর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বন্দর প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক দৈনিক মানবজমিন পত্রিকর বন্দর প্রতিনিধি নুরুজ্জামান মোল্লাকে গ্রেফতার করে। ওসি জামাল উদ্দিন একটি হত্যা মামলায় ১০ লাখ টাকার ঘুষ চেয়ে না পেয়ে সাংবাদিক নুরুজ্জামান মোল্লাকে গ্রেফতার করে বলে অভিযোগ রয়েছে। বন্দর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নারী নেত্রী মুন্নী সরদার, বন্দরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ. দৈনিক ইত্তেফাকের বন্দর প্রতিনিধি নাছির উদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর কমিটির সভাপতি ও বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এস এম শাহীন, বন্দর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ও মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর কমিটির সাধারণ সম্পাদক জি কে রাসেল, মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর কমিটির সহ-সভাপতি আবুল বাশার, অর্থ সম্পাদক মোহাম্মদ কাজল, বন্দর মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সরকার, মফস্বল সাংবাদিক ফোরামের কর্মকর্তা ইকবাল হোসেন। এছাড়াও দৈনিক সমকালের মেহেদী হাসান সজিব, বন্দর প্রেসক্লাবের শাহজামাল, মেহেদী হাসান রিপন, ইকবাল হোসেন, সাংবাদিক সাজিদ হোসেন কিবরিয়া, ইমদাদুল হক মিলন, সিএনএন বাংলার আলমগীর হোসেন ও মহিউদ্দিন কাদির সহ নানা শ্রেনী পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। বক্তরা আলো বলেন, বন্দরে ইসলামী আন্দোনের নেতা বুলবুল খুনের পিছনে ওসির হাত রয়েছে। ওসির গাফলতির কারণে বুলবুল খুন হয়। যখন সিফাত বাহিনী একের পর এক অপরাধ করে যাচ্ছে তখন সিফাতকে গ্রেফতার করতে ওসির কোন ভূ’মিকা ছিল না।
সে নাকি গোপনে সিফাতের সাথে ও সন্ত্রাসী বল্টু আমজাদের সাথে বৈঠক করে তাদের ছাড় দেয়ায় বন্দরে অপরাধ প্রবনাতা বৃদ্ধি পেয়েছে। নয়তো যখন রাজনৈতিক নেতা খুন হলো তখন ওসির চেয়ার রক্ষার জন্য অল্প সময়ের মধ্যে সিফাত বাহিনীকে গ্রেফতার করে। এই অযোগ্য ওসির অপসারণ দাবি করেছে সাংবাদিক মহল। সেই সাথে নুরুজ্জামার মোল্লার বিরুদ্ধে মিথ্যা সাজানো মামলা প্রত্যাহার ও তাকে নি:শর্ত মুক্তি দাবি করেন সাংবাদিকরা।
আপনার মতামত লিখুন