ঢাকা   রোববার, ২৩ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

শাবিপ্রবিতে পিআইবির ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই’ বিষয়ক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। এতে শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মোট ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন।

​শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে সমাপনী পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

​এর আগে, গত ২০ আগস্ট তিন দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। কর্মশালায় পরিবর্তনশীল সংবাদমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক তথ্য যাচাই প্রযুক্তি (ফ্যাক্টচেকিং), মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন কৌশলের ওপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ২৩ আগস্ট ২০২৬

শাবিপ্রবিতে পিআইবির ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই’ বিষয়ক কর্মশালা

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। এতে শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) মোট ৪০ জন ক্যাম্পাস সাংবাদিক অংশগ্রহণ করেন।

​শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম। পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীনের সভাপতিত্বে সমাপনী পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

​এর আগে, গত ২০ আগস্ট তিন দিনব্যাপী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম। কর্মশালায় পরিবর্তনশীল সংবাদমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক তথ্য যাচাই প্রযুক্তি (ফ্যাক্টচেকিং), মাল্টিমিডিয়া সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিভিন্ন কৌশলের ওপর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত