রাসূল সা. এর আদর্শই কেবলমাত্র একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারে : আবদুল জব্বার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, রাসূল সা. এর আদর্শই কেবলমাত্র একটি বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র উপহার দিতে পারে।
তিনি আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মাহে রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে ‘বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাসূল সা. এর আদর্শ শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সীরাতুন্নবী সা. সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলার সাবেক আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, বিশিষ্ট আলেমে দীন মাওলানা আবু বকর এবং মাওলানা ওমর ফারুক মুজাহিদী
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, জাহেলি যুগের চরম বৈষম্য ও অবিচার দূর করে মহানবী (সা.) মদিনা সনদের মাধ্যমে এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হয়েছিল। বর্তমান বাস্তবতায় ক্ষুধা, দারিদ্র্য, শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়তে হলে মানবতার মুক্তির দূত মহানবী (সা.)-এর জীবনাদর্শকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার কোনো বিকল্প নেই।
সেমিনারে পঠিত প্রবন্ধে রাসূল সা. এর জীবনের বিভিন্ন দিক ও তার প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সংক্ষিপ্ত একটি রূপ ষোলোটি পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। এতে ইতিহাসের সমাজতাত্বিক বিশ্লেষণের পাশাপাশি বর্তমান পশ্চিমা সভ্যতার ভঙুর সামাজিক ও পারিবারিক অবস্থা, কমিউনিজম ও সোস্যালিজমরে চরম ব্যর্থতা, পুজিবাদী শাসন ব্যবস্থার শোষণতান্ত্রিক নীতি ও মানবাধিকারের নামে মানবাধিকার হরণের বিষয়গুলো তুলে ধরে বলা হয়, বর্তমান বিশ্ব ব্যবস্থার চরম ব্যর্থতার আলোকে ইসলামই কেবল মানবতাকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে।
আপনার মতামত লিখুন