ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নাসিক ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামের গণসংযোগ ও আলোচনা সভা

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন ঘিরে ওয়ার্ড পর্যায়গুলোতে শুরু হয়েছে নানা সামাজিক ও রাজনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামের সমর্থনে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা নবীগঞ্জ এলাকা জুড়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়। গণসংযোগকালে জহুরুল ইসলাম স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ওয়ার্ডের নানা সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করেন।

​আলোচনা সভায় প্রার্থী জহুরুল ইসলাম বলেন, "২৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নই আমার প্রধান অগ্রাধিকার। গণমানুষের সমর্থন নিয়ে এই এলাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

​আয়োজিত গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আমীর মুফতী আতিকুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফসার উদ্দিন, আসলাম মিয়া, জামায়াত নেতা আল মামুন এবং রাব্বিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নাসিক ২৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামের গণসংযোগ ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন ঘিরে ওয়ার্ড পর্যায়গুলোতে শুরু হয়েছে নানা সামাজিক ও রাজনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলামের সমর্থনে গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা নবীগঞ্জ এলাকা জুড়ে এই কর্মসূচি পরিচালনা করা হয়। গণসংযোগকালে জহুরুল ইসলাম স্থানীয় পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ওয়ার্ডের নানা সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করেন।

​আলোচনা সভায় প্রার্থী জহুরুল ইসলাম বলেন, "২৪ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের অধিকার রক্ষা ও এলাকার টেকসই উন্নয়নই আমার প্রধান অগ্রাধিকার। গণমানুষের সমর্থন নিয়ে এই এলাকাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুশাসিত মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

​আয়োজিত গণসংযোগ ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা আমীর মুফতী আতিকুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আফসার উদ্দিন, আসলাম মিয়া, জামায়াত নেতা আল মামুন এবং রাব্বিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ এলাকাবাসী।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত