এআই ক্যামেরা স্থাপনায় চাঁদাবাজি বন্ধ হবে মহাসড়কে -স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য হাইওয়ে পুলিশ একটা যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করতে যাচ্ছে। চট্টগ্রাম থেকে ঢাকার হাইওয়েকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই। যার লক্ষ্যেই ইতোপূর্বে গৃহীত একটা প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। এই মহাসড়কে মোট ৪৯০টি ক্যামেরা এবং অটো ফাইন সিস্টেমের ব্যবস্থা করেছি। যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে যাত্রা কিংবা ওভারটেকিং করা, চাঁদাবাজি সহ অর্থাৎ এককথায় যেখানে সাইন সিগনাল দেওয়া রয়েছে তা অমান্য করলে তার উপর ফাইন আরোপ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২ টার সোনারগাঁয়ের মেঘনাঘাটস্থ হাইওয়ে পুলিশ কমান্ড এন্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আর জরিমানার তথ্য অটোমেটিক বিআরটিএর কাছে চলে যাবে। আর এটি মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন থাকা মালিকের কাছে মেসেজ পৌঁছে যাবে। পরবর্তীতে গাড়ির মালিক ইচ্ছে করলেই মোবাইল মনিটরিং কিংবা সিস্টেমের মাধ্যমে ফোনেই ফাইন আদায় করতে পারবেন। তবে সেটা এক-দুই বা তিন বার হলে রেজিস্ট্রেশন বাতিল হবে কিনা সেটা বিআরটিএর আইন অনুযায়ী হবে। আমরা আশাবাদী জনসচেতনতা বৃদ্ধির লক্ষে হাইওয়ে ও বাংলাদেশ পুলিশ পত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের মানুষের কাছে মেসেজ পৌঁছে দিবে যাতে জনগণ জানতে পারে এবং সচেতন হয়। আমরা বিশ্বাস করি এটি যুগান্তকারী ফল হবে।
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জেলা প্রশাসক রায়হান কবির সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী প্রমুখ।
উল্লেখ্য সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ,মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত,কার্যকর,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর 'অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
আপনার মতামত লিখুন