ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জে এস টাওয়ার পরিদর্শনে মহানগরী জামায়াত নেতৃবৃন্দ

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় জে এস টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী নেতৃবৃন্দ। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

​উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জে এস টাওয়ার পরিদর্শনে মহানগরী জামায়াত নেতৃবৃন্দ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় জে এস টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানপাট পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগরী নেতৃবৃন্দ। সোমবার (১৭ আগস্ট) বাদ আসর নেতৃবৃন্দ দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।

​উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ এবং নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এছাড়া মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন।

​পরিদর্শনকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির বিপরীত পাশে অবস্থিত জে এস টাওয়ারের আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ঘুরে দেখেন। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিবরণ শোনেন এবং ব্যবসায়ীদের এ কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত