ঢাকা   সোমবার, ০৩ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

গাজীপুরের কাশিমপুর। ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনের সময় সেবাপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তিনি এ ব্যবস্থা নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক প্রথমে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সেবাপ্রার্থীরা অতিরিক্ত অর্থ দাবি, দালালচক্রের দৌরাত্ম্য, ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তহশিলদারকে সতর্ক করা হয়।

এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনিক ব্যবস্থার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’—এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ তথ্য সঠিক নয়। কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে; জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়নি।

সেবাপ্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের প্রভাব এবং সেবা প্রদানে দীর্ঘসূত্রতার অভিযোগ থাকলেও কার্যকর প্রতিকার মিলছিল না। জেলা প্রশাসনের এ পদক্ষেপকে তারা স্বাগত জানিয়ে ভূমি সেবায় স্থায়ী স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কাশিমপুর ভূমি অফিসের তহসিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত করলেন ডিসি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের কাশিমপুর। ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগে তহসিলদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনের সময় সেবাপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তিনি এ ব্যবস্থা নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক প্রথমে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় সেবাপ্রার্থীরা অতিরিক্ত অর্থ দাবি, দালালচক্রের দৌরাত্ম্য, ফাইল নিষ্পত্তিতে অস্বাভাবিক বিলম্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসক সফিপুর ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট তহশিলদারকে সতর্ক করা হয়।

এদিকে, কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনিক ব্যবস্থার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকরভাবে ‘গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে’—এমন দাবি ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ তথ্য সঠিক নয়। কেবল কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে; জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়নি।

সেবাপ্রার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায়, দালালচক্রের প্রভাব এবং সেবা প্রদানে দীর্ঘসূত্রতার অভিযোগ থাকলেও কার্যকর প্রতিকার মিলছিল না। জেলা প্রশাসনের এ পদক্ষেপকে তারা স্বাগত জানিয়ে ভূমি সেবায় স্থায়ী স্বচ্ছতা, জবাবদিহি ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত