এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান-চেয়ারম্যান প্রার্থী জহিরুল ইসলাম জনি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঘোষকান্দা শাহী মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও দোয়া কামনা করেছেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মসজিদে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি মানুষের পাশে থেকে জনকল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জহিরুল ইসলাম জনি।
মুসল্লিদের উদ্দেশে জহিরুল ইসলাম জনি বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। ভবিষ্যতে মানুষের সেবা করার সুযোগ পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব। এজন্য এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমেদ। আরও উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নাসির, জয়েন্ট সেক্রেটারি আব্দুল জলিলসহ অত্র ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার বিপুলসংখ্যক মুসল্লি।
মতবিনিময়কালে স্থানীয় মুসল্লিরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। জহিরুল ইসলাম জনি মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সুযোগ পেলে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরে দেশ, জাতি ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে এলাকার মানুষের কল্যাণ ও সার্বিক শান্তি-সমৃদ্ধির পাশাপাশি জহিরুল ইসলাম জনির জন্যও দোয়া কামনা করা হয়।
আপনার মতামত লিখুন