ঢাকা   রোববার, ১৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে দল বদলে নতুন পরিচয়ে মাদক সম্রাট নাহিদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি এবং যুবলীগের কর্মী হিসেবে পরিচিত নাহিদ হাসান ওরফে ‘মাদক সম্রাট নাহিদ’ রাতারাতি খোলস বদলে জাতীয়তাবাদী মৎসজীবী দলের সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ন সাংগঠনিক সম্পাদক পদে আসীন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। 

অভিযুক্ত যুবলীগ কর্মী মাদক সম্রাট নাহিদ হাসান সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তা এলাকার বাসিন্দা পক্ষি মজিবরের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক  ও কাউন্সিলর মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী চিহ্নিত অপরাধী নাহিদ হাসান অর্থের বিনিময়ে সিদ্ধিরগঞ্জ থানা মৎসজীবী দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে নাহিদ হাসান নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন। নিজেকে প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে জাহির করে। নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ নতুন বাজার এলাকায় নিজের আধিপত্য বজায় রেখেছে এবং পুরো মাদক সিন্ডিকেট পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকটি মামলার আসামি হওয়া সত্ত্বেও নাহিদ আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্য চলাফেরা করছে। ‘মাদক সম্রাট নাহিদ’ রাজনৈতিক পরিচয় দিয়ে নাসিক ৬ নম্বর ওয়ার্ডে মাদকের স্বর্গরাজ্য কায়েম করছে।  স্থানীয় সাধারণ মানুষ ও ত্যাগী রাজনৈতিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নাহিদ হাসানে মুঠো ফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।

এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো চিহ্নিত মাদক ব্যবসায়ী বা মামলার আসামিকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি নাহিদ হাসানের বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।##

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ১৬ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে দল বদলে নতুন পরিচয়ে মাদক সম্রাট নাহিদ

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত