বেগম খালেদা জিয়া'র জন্মবার্ষিকীতে না'গঞ্জ মহানগর বিএনপি'র আলোচনা সভা ও মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া'র ৮২তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) বাদ আছর নগরীর মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন- তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে বিদেশে বিলাসবহুল রাজকীয় জীবনের অফার দেওয়া হয়েছিলো। কিন্তু দেশনেত্রী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেছিলেন- এ দেশেই তার একমাত্র ঠিকানা। পরবর্তী সময়ে একটি মিথ্যা মামলায় তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয় এবং আপিলেও সাজা বাড়িয়ে ১০ বছর করা হয়। দেশে আইনের শাসন ছিল না এবং শেষ পর্যন্ত জেলে রেখে ধুঁকে ধুঁকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন- জনগণের সমর্থিত তারেক রহমান'র এ-ই সরকারকে অস্থিতিশীল করতে একটি গুপ্ত সংগঠন চক্রান্ত করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্জিত ৫ বছরের ম্যান্ডেটের বিরুদ্ধে কোন হটকারিতা সহ্য করা হবে না। দলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে থেকে সব ধরনের চক্রান্তের বিরুদ্ধে আপসহীন থাকতে হবে।
এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান'র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান'র সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র সঞ্চালনায় ও-ই সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, ডাঃ মজিবুর রহমান, মাসুদ রানা, রাশিদা জামাল, বরকত উল্লাহ, বন্দর উপজেলা বিএনপি'র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন, বন্দর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর খান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস. এম. আসলাম, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন, মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।
আপনার মতামত লিখুন