কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে -এবিএম সিরাজুল মামুন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে ১৪ আগস্ট' ২০২৬ইং (শুক্রবার) বিকাল ৩ টায় নগরীর মজলিস মিলনায়তনে মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ১৩ দফা শিক্ষা দাবি আদায়ের লক্ষ্যে বিশিষ্ট আলেমেদ্বীন,শিক্ষাবিদ,আইনজীবী, দ্বীনদার-বুদ্ধিজীবি ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মাধ্যমেই কেবল একটি নৈতিক সমাজ গঠন সম্ভব। ছাত্রসমাজকে নৈতিক শিক্ষায় ভূষিত হয়ে আদর্শ চরিত্র গঠন করতে হবে এবং দেশ ও জাতির ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কওমি মাদরাসার সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কেবল আশ্বাস বা কাগজে সীমাবদ্ধ থাকলে চলবে না, তা দ্রুত কার্যকর করে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। কওমি সনদ বাস্তবায়ন ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্র মজলিস ঘোষিত ১৩ দফা দাবি পূরণ করা এখন সময়ের অপরিহার্য তাগিদ। একটি সুশিক্ষিত, নৈতিক ও সুসংগঠিত ছাত্রসমাজই কেবল সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।এ সময় তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে সন্ত্রাসী কার্যক্রমের আস্ফালন দেখে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেন এবং তা বন্ধের আহ্বান জানান।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া গোলটেবিল বৈঠকে কেন্দ্র ঘোষিত ১৩ দফা শিক্ষাদাবির ধারণাপত্র পেশ করেন সংগঠনের সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি জনাব ডাক্তার শাহাদাত হোসেন তৌহিদ।
মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর সালেহ আহমদ, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক ও খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম,ইসলামী ছাত্র মজলিস এর সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর উলামা পরিষদের সভাপতি মুফতি মামুন ফেরদাউস, প্রতিভাবান লেখক মাওলানা আমিনুর রহমান নড়াইলি, ছাত্র মজলিস এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি আনাস আহমদ, সাবেক মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ,মুহাম্মদ নাঈম ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক জনাব নিরব রায়হান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার আহবায়ক মুহাম্মদ মাহফুজ খাঁন,ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগর অফিস সম্পাদক রায়হান বিন রফিক,জনপ্রিয় উপস্থাপক ভাবুক মুহিব ইমতিয়াজ, খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান,সিরাজুল উলুম আদর্শ নগর মাদ্রাসার মুদাররিস মুফতি আবু রায়হান,
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন আব্দুল্লাহ শাকিল,ফতুল্লা থানা সভাপতি নূর নবী ইসলাম নাঈম, সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম,নাজিম হাসান,মেহরাফ হাসান আসিফ, সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।
আপনার মতামত লিখুন