ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলার ২ যুবলীগকর্মী গ্রেপ্তার ‎

নারায়ণগঞ্জ  বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

‎শুক্রবার (১৪ আগস্ট) সকালে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. আমজাদ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

‎অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. সুজন মীরকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। সুজন মীর যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী মামলার ২ যুবলীগকর্মী গ্রেপ্তার ‎

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ  বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা এবং সন্ত্রাসবিরোধী আইনের পৃথক মামলায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

‎শুক্রবার (১৪ আগস্ট) সকালে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৫ মিনিটে বন্দর থানাধীন ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় মো. আমজাদ হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে যুবলীগের নেতা হিসেবে পরিচিত।

‎অন্যদিকে, সকাল সাড়ে ১০টার দিকে ফরাজীকান্দা বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. সুজন মীরকে (৩৮) গ্রেপ্তার করে পুলিশ। সুজন মীর যুবলীগের সক্রিয় নেতা হিসেবে পরিচিত।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, আটক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত