বন্দরে আজমেরী ওসমানের নির্দেশে যুবলীগের বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের বন্দরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুলাই) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশা এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
সূত্রে জানা গেছে, বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব আজমেরী ওসমানের প্রত্যক্ষ নির্দেশে স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মাধবপাশা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বন্দর উপজেলা ও কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের অনুসারীরা সংগঠিত হয়ে এই মিছিলে অংশ নেন।
ঘটনার খবর পেয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানো হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চললাম রয়েছে।
আপনার মতামত লিখুন